ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। টানা ৫ ম্যাচে জয়। অর্থাৎ সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে চাম্পামুরা প্লে সেন্টার। জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো চাম্পামুরা কোচিং সেন্টার। শনিবার ড. বি আর আম্বেদকর মাঠে চাম্পামুরা দল প্রতিদ্বন্দ্বীতা করে এডি নগর প্লে সেন্টারের। ম্যাচে চাম্পামুরা দল ২০ রানের ব্যবধানে হারিয়ে দিলো এডি নগর শিবিরকে। কুয়াশার কারণে দেরিতে শুরু হয় ম্যাচ। যার ফলে ওভার সংখ্যা কমে যায় ম্যাচের। ২২ ওভার ধার্য হয় দুদলের জন্য। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে এই ২২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে চাম্পামুরার স্কোর দাঁড়ায় ১৩৭ রানে। ব্যাটে দলের পক্ষে অর্কজিত সাহা ৪৭, সায়ন পাল ২৩, তানিস্ক চক্রবর্তী ২১, মৈনাক সাহা ১৫, সন্দীপন দাস ১২ রান করে। বলে এ.ডি নগরের পক্ষে দেবজ্যোতি ধর দুটি এবং একটি করে উইকেট নেয় তুহিন দেবনাথ, কিষান সরকার, দেবজিত সরকাররা। জয়ের জন্য এ.ডি নগরের সামনে টার্গেট দাঁড়ায় ১৩৮ রানের। যাকে তাড়া করতে নেমে দল নির্ধারিত ২২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৭ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের হয়ে সুশোভন চক্রবর্তী ৩২, স্নেহাল দত্ত ২৫, বিপ্রদীপ রুদ্র পাল ২৫, কিষান সরকার ১২ রানই করতে সক্ষম হয়। সুবাদে ২০ রানের ব্যবধানে ম্যাচ থেকে পয়েন্ট হাসিল করে নিলো চাম্পামুরা দল।

এক ম্যাচ বাকি থাকতেই সুপার ফোরে খেলা নিশ্চিত চাম্পামুরা প্লে সেন্টারের
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















