News Flash

  • Home
  • খেলা
  • এক ম্যাচ বাকি থাকতেই সুপার ফোরে খেলা নিশ্চিত চাম্পামুরা প্লে সেন্টারের
Image

এক ম্যাচ বাকি থাকতেই সুপার ফোরে খেলা নিশ্চিত চাম্পামুরা প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। টানা ৫ ম্যাচে জয়। ‌ অর্থাৎ সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে চাম্পামুরা প্লে সেন্টার। জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো চাম্পামুরা কোচিং সেন্টার। শনিবার ড. বি আর আম্বেদকর মাঠে চাম্পামুরা দল প্রতিদ্বন্দ্বীতা করে এডি নগর প্লে সেন্টারের। ম্যাচে চাম্পামুরা দল ২০ রানের ব্যবধানে হারিয়ে দিলো এডি নগর শিবিরকে। কুয়াশার কারণে দেরিতে শুরু হয় ম্যাচ। যার ফলে ওভার সংখ্যা কমে যায় ম্যাচের। ২২ ওভার ধার্য হয় দুদলের জন্য। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে এই ২২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে চাম্পামুরার স্কোর দাঁড়ায় ১৩৭ রানে। ব্যাটে দলের পক্ষে অর্কজিত সাহা ৪৭, সায়ন পাল ২৩, তানিস্ক চক্রবর্তী ২১, মৈনাক সাহা ১৫, সন্দীপন দাস ১২ রান করে। বলে এ.ডি নগরের পক্ষে দেবজ্যোতি ধর দুটি এবং একটি করে উইকেট নেয় তুহিন দেবনাথ, কিষান সরকার, দেবজিত সরকাররা। জয়ের জন্য এ.ডি নগরের সামনে টার্গেট দাঁড়ায় ১৩৮ রানের। যাকে তাড়া করতে নেমে দল নির্ধারিত ২২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৭ রানই করতে সক্ষম হয়। ব্যাটে দলের হয়ে সুশোভন চক্রবর্তী ৩২, স্নেহাল দত্ত ২৫, বিপ্রদীপ রুদ্র পাল ২৫, কিষান সরকার ১২ রানই করতে সক্ষম হয়। সুবাদে ২০ রানের ব্যবধানে ম্যাচ থেকে পয়েন্ট হাসিল করে নিলো চাম্পামুরা দল।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top