ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। জয়ের ধারা অব্যহত রাখলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। কোনও দলই আটকাতে পারছে না কল্পনা দেববর্মা-র মেয়েদের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালিকাদের ফুটবলে। সুখময় স্কুলে অনুষ্ঠিত ম্যাচে শনিবার ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-০ গোলে পরাজিত করে চলমান সঙ্ঘকে। ফিরতি লিগেও একই ফলাফল। স্পোর্টস স্কুলের হযে তনু বাগচি ২ টি,বিনিতা সিনহা এবং স্মৃতি জমাতিয়া গোল করে। অপর ম্যাচে ফুলো ঝানো দল ৬-০ গোলে বিধ্বস্ত করে নবোদয় সঙ্ঘকে। সুজিত ঘোষের মেয়েরা ম্যাচে অনবদ্য খেলেছে। দলের পক্ষে কুন্তি ওরাং হ্যাটট্রিক সহ ৪ টি এবং সুশ্মিতা মুন্ডা ২ টি গোল করে। এছাড়া এদিনের প্রথম ম্যাচে সবুজ সঙ্ঘ ২-১ গোলে পরাজিত করে আসরের সবথেকে দুর্বল দল অক্সিলিয়াম বালিকা বিদ্যালয়কে। সবুজ সঙ্ঘের পক্ষে তামান্না আক্তার, আমিশা দেববর্মা এবং বিজীত দলের পক্ষে হানি জমাতিয়া গোল করে।

টিএফএ আয়োজিত বালিকাদের ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জয় অব্যাহত
Tags:
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















