News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালের দলও এক দেশ, এক ভোটের বিরোধী; এএপি জানাল এই ধারণা সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী
Image

কেজরিওয়ালের দলও এক দেশ, এক ভোটের বিরোধী; এএপি জানাল এই ধারণা সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেস, সিপিএম, ডিএমকে এবং কংগ্রেস-এর পর আম আদমি পার্টিও ‘এক দেশ, এক ভোট’-এর প্রস্তাবের বিরোধিতা করল। লোকসভা ভোট ও রাজ্যগুলির বিধানসভা নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব ‘অগণতান্ত্রিক’ ও ‘সংবিধানের মূল কাঠামোর বিরোধী’ বলে মন্তব্য করেছেন আম আদমি পার্টি। এই মর্মে আম আদমি পার্টি নিজেদের মতামত উচ্চ-স্তরের কমিটির কাছে বিবেচনার জন্য পাঠিয়েছে। এএপি-র জাতীয় সেক্রেটারি পঙ্কজ গুপ্তা ‘এক দেশ, এক ভোট’-এর উচ্চ-স্তরের কমিটির সেক্রেটারিকে চিঠিও লিখেছেন।

আম আদমি পার্টির পক্ষ থেকে ওই চিঠিতে জানানো হয়েছে, “আম আদমি পার্টি ‘এক দেশ, এক ভোট’ ধারণার তীব্র বিরোধিতা করে। ‘এক দেশ, এক ভোট’ আসলে সংসদীয় গণতন্ত্রের ধারণা, সংবিধানের মৌলিক কাঠামো এবং দেশের যুক্তরাষ্ট্রীয় রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। ‘এক দেশ, এক ভোট’। আম আদমি পার্টি আরও জানিয়েছে, একযোগে ভোটের মাধ্যমে যে খরচ বাঁচাতে চাওয়া হয়েছে, তা ভারত সরকারের বার্ষিক বাজেটের মাত্র ০.১ শতাংশ।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top