News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যত এগিয়ে আসছে সাইবার অপরাধ তত বাড়ছে : পুলিশ
Image

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যত এগিয়ে আসছে সাইবার অপরাধ তত বাড়ছে : পুলিশ

অযোধ্যা, ২০ জানুয়ারি (হি.স.) : প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যত এগিয়ে আসছে সাইবার অপরাধ তত বাড়ছে, শনিবার উত্তরপ্রদেশ পুলিশ এই তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান যত এগোচ্ছে সাইবার অপরাধীরা তত সক্রিয় হচ্ছে। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে অপরাধীরা ফোনে নকল কিউআর কোড পাঠাচ্ছে যাতে তার মাধ্যমে ভক্তরা রামমন্দিরের নামে অর্থ দান করতে পারে। এইরকমও ভুয়ো বার্তা ফোনে পাঠানো হচ্ছে যে অর্থ দান করলে তার কাছে রামলালার মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে। শুধু তাই নয়, ওই কিউআর কোডের মাধ্যমে অর্থ দিলে ভিআইপি প্রবেশও নাকি পাওয়া যাবে। রামমন্দিরের নামে ভুয়ো ওয়েবসাইটও খোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেজন্য উত্তরপ্রদেশ পুলিশ সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

এই কারণে উত্তরপ্রদেশ পুলিশ উত্তরপ্রদেশবাসীকে সচেতন থাকার নির্দেশ দিয়েছে। পুলিশ সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে কোনও অচেনা নম্বর থেকে যদি কারও ফোনে হোয়াইট অ্যাপে মেসেজ আসে তাহলে যেন কেউ উত্তর না দেন। যাচাই না করে কোনওরকম অর্থ দান না করারও নির্দেশিকা দেওয়া হয়েছে।

Releated Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮

ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…

ByByNews Desk Jun 22, 2026

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top