News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে কুয়াশার ঘনঘটা কাটছেই না, রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তি
Image

দিল্লিতে কুয়াশার ঘনঘটা কাটছেই না, রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তি

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার দাপট কমছেই না, শনিবারও কুয়াশার চাদরে মোড়া থাকল জাতীয় রাজধানী। কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কমে যায় দিল্লিতে। একই অবস্থা ছিল দিল্লি লাগোয়া উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও। দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার দিল্লিগামী ১১টি ট্রেন দেরিতে চলাচল করেছে। পাশাপাশি দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে শনিবার দিল্লিগামী ১১টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, চেন্নাই-নতুন দিল্লি এক্সপ্রেস, জম্মু তাওয়াই-আজমের পূজা এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস প্রভৃতি। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেই শনিবার ঘন কুয়াশার চাদরে মোড়া থাকল রাজধানী দিল্লি। কুয়াশার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিমান পরিষেবাও বিঘ্নিত হয়। এর ফলে বিপদে পড়েন অনেক যাত্রী।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top