নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জানুয়ারি : গোপন সূত্রের ভিত্তিতে নেশা কারবারিদের গাড়িসহ তিন জনকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। তাদের কাছ থেকে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে এদিন। আসাম থেকে এএস ০৬ বি ২১৪৩ নম্বরের একটি গাড়ি ধর্মনগরে আসে। ধর্মনগরের রামেশ্বর এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এই গাড়িটিকে আটক করেছে।
সাহেব উদ্দিন(১৯), সুমন উদ্দিন(২৩) এবং রাইজুল উদ্দিন(২৫) নামে তিনজন আটক করা করেছে পুলিশ। তাদের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামের বারইগ্রামে। তাদের কাছ থেকে ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।
সূত্র মারফত জানা গেছে এই তিনজনকে জিজ্ঞাসাবাদে আসাম-ত্রিপুরা আন্তরাজ্য ড্রাগস কারবারীদের চক্রটি সক্রিয় রয়েছে তা ধরা সম্ভব হবে বলে পুলিশের অভিমত। শুক্রবার এই তিন ড্রাগস কারবারিকে কোর্টে তোলা হয়েছে বলে জানিয়েছে ধর্মনগর থানার দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার ইন্সপেক্টর মমতাজ হাসিনা। ধর্মনগর থানায় ৬/২৪ নম্বরে মামলা নথিভুক্ত করে তদন্ত চলছে।

বহিরাজ্যের তিন নেশা কারবারী সহ নেশা সামগ্রী আটক
Tags:
Releated Posts
মৈত্রী সেতুর উপর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অংশ নিল বিএসএফ জওয়ানরা
আগরতলা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উপর বিশেষ যোগচর্চা…
রঞ্জিতনগরে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য; পরিবারের অভিযোগ খুনের
আগরতলা, ২১ জুন: রাজধানীর রঞ্জিতনগর এলাকার কাটাখালের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
১০৯৮-এ ফোন করে নিজের বাল্যবিবাহ রুখল নাবালিকা, ঊনকোটিতে চাইল্ড লাইনের তৎপরতা
কৈলাসহর, ২১ জুন : পরিবারের উদ্যোগে জোরপূর্বক বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু সাহস ও সচেতনতার পরিচয় দিয়ে শেষ…
‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ’—আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মন্ত্রী সুধাংশু দাসের
কৈলাশহর, ২১ জুন : “আরোগ্যং পরমং ভাগ্যং, স্বাস্থ্যং সর্বার্থসাধনম্”— এই মন্ত্রকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে…


















