News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহিরাজ্যের তিন নেশা কারবারী সহ নেশা সামগ্রী আটক
Image

বহিরাজ্যের তিন নেশা কারবারী সহ নেশা সামগ্রী আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জানুয়ারি : গোপন সূত্রের ভিত্তিতে নেশা কারবারিদের গাড়িসহ তিন জনকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ।  তাদের কাছ থেকে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে এদিন। আসাম থেকে এএস ০৬ বি ২১৪৩ নম্বরের একটি গাড়ি ধর্মনগরে আসে। ধর্মনগরের রামেশ্বর এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এই গাড়িটিকে আটক করেছে।
 সাহেব উদ্দিন(১৯),  সুমন উদ্দিন(২৩) এবং রাইজুল উদ্দিন(২৫) নামে তিনজন আটক করা করেছে পুলিশ। তাদের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামের বারইগ্রামে। তাদের কাছ থেকে ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে।

সূত্র মারফত জানা গেছে এই তিনজনকে জিজ্ঞাসাবাদে আসাম-ত্রিপুরা আন্তরাজ্য ড্রাগস কারবারীদের চক্রটি সক্রিয় রয়েছে তা ধরা সম্ভব হবে বলে পুলিশের অভিমত। শুক্রবার  এই তিন ড্রাগস কারবারিকে কোর্টে তোলা হয়েছে বলে জানিয়েছে ধর্মনগর থানার দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার ইন্সপেক্টর মমতাজ হাসিনা। ধর্মনগর থানায় ৬/২৪ নম্বরে মামলা নথিভুক্ত করে তদন্ত চলছে।

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top