News Flash

  • Home
  • দিনের খবর
  • পিছপা হচ্ছেন না তৃণমূল নেত্রী, উচ্ছেদ নির্দেশের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মহুয়া
Image

পিছপা হচ্ছেন না তৃণমূল নেত্রী, উচ্ছেদ নির্দেশের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মহুয়া

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): উচ্ছেদ নির্দেশের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি মহুয়াকে তাঁর সরকারি বাসভবন খালি করার জন্য নোটিশ পাঠানো হয়েছে, এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের আবেদনটি দিল্লি হাইকোর্টের বিচারপতি গিরিশ কাঠপালিয়ার বেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে।

“অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করা” মামলায় লোকসভা থেকে গত ৮ ডিসেম্বর বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া মৈত্র। তার পরেই তাঁকে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু, এখনও সরকারি বাসভবন খালি করেননি মহুয়া, তাই তৃতীয়বার নোটিশ পাঠানো হয় তাঁকে। সর্বশেষে নোটিশের প্রেক্ষিতেই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র।

প্রসঙ্গত, এর আগে একবার দিল্লি হাইকোর্ট থেকে নিজের আবেদন প্রত্যাহার করা নিয়েছিলেন মহুয়া । তাঁকে এস্টেট অফিসারের কাছে যেতে বলা হয়েছিল।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top