News Flash

Image

অসমে প্রবেশ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’

শিবসাগর (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : অসমে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল প্রায় নয়টায় নাগাল্যান্ডের তুলি থেকে আন্তঃরাজ্য সীমান্তবর্তী শিবসাগর জেলার হালুওটিঙে একটি ডিলাক্স বাসে করে সপার্ষদ এসেছেন রাহুল গান্ধী। এখানে দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেসের প্রচুর নেতা ও কর্মীরা উষ্ণ স্বাগত জানান তাঁকে।

অসমে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র আজ পঞ্চমদিন। অসমে চার দিন ১৭টি জেলার ৬৩৩ কিলোমিটার অতিক্রম করবে যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রা-র অসম পর্ব আজ শিবসাগর জেলা থেকে শুরু হয়েছে। অসম প্রদেশ কংগ্রেস কমিটি এই যাত্রাকে সফল করতে কোনও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী আজ শিবসাগর এবং যোরহাটের মরিয়নিতে দুটি জনসভায় ভাষণ দেবেন। আগামীকাল যাত্রার ষষ্ঠ দিন রাহুল গান্ধীর মজুলি যাওয়ার কথা। সেখানে তিনি বিভিন্ন সত্র পরিদর্শন করবেন। দলবল সহ রাহুল গান্ধী মাজুলি থেকে যাবেন ধেমাজি। এদিনের যাত্রা শেষ করবেন গোগামুখে রাত্রি যাপন করে।

গোগামুখ থেকে তিনি যাত্ৰা করবেন লখিমপুরের উদ্দেশ্যে। লখিমপুরে তিনি লালুক, হরমতি এবং নাওবৈচায় রোড শো করবেন।

এর পর যাত্রাটি অসমের বিশ্বনাথ, শোণিতপুর এবং নগাঁও জেলা হয়ে এগিয়ে যাবে। ওই সব জেলায় কংগ্রেসের প্রবীণ থেকে নবীন নেতা-কর্মীরা দলের কেন্দ্রীয় নেতার সঙ্গে বিভিন্ন রোড শোতে অংশ নেবেন। শ্রীমন্ত শংকরদেবের জন্মস্থান নগাঁও জেলার অন্তর্গত বটদ্রবায়ও যাবেন রাহুল।

যাত্রাটি মেঘালয় ও অরুণাচল প্রদেশেও যাবে। ২৩ জানুয়ারি মেঘালয় থেকে তিনি ফের অসমে প্রবেশ করবেন। সে সময় রাহুল গান্ধী গুয়াহাটির কামরূপ মেট্রোপলিটন এবং কামরূপ গ্রামীণ জেলায় এসে কয়েকটি রোড শো এবং জনসভায় অংশ নেবেন।

এর পর একই দিন যাত্রাটি নলবাড়ি জেলায় প্রবেশ করবে। রাহুল গান্ধী নলবাড়িতে একটি জনসভায় ভাষণ দেবেন। নলবাড়িতে নৈশযাপন করে পরের দিন তিনি বরপেটা জেলা, বঙাইগাঁও, উত্তর-শালমারা এবং ধুবড়ি জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top