নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷পণ্যবাহী রেল পুনরায় চালু করার সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ দুয়েক দিনের মধ্যেই পণ্যবাহী রেল চলাচল স্বাভাবিক করারও সম্ভাবনা রয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামীকালই পণ্যবাহী রেল পাহাড় লাইন দিয়ে পরীক্ষামূলকভাবে চালানোর প্রয়াস নেওয়া হবে৷ আগামী দুয়েকদিনের মধ্যে পণ্যবাহী রেল চলাচল পুনরায় চালু করা যায় সে বিষয়ে সবরকম চেষ্টা করা হচ্ছে৷ পণ্যবাহী রেল চলাচল শুরু হলে এরপর যাত্রীবাহী রেল চালানোর চেষ্টা করা হবে৷ তবে, যাত্রীবাহী রেল চলাচল শুরু হওয়া সম্পূর্ণ নির্ভর করছে পণ্যবাহী রেল পাহাড় লাইন দিয়ে চালানো সম্ভব হয় কিনা এর উপর৷
সম্প্রতি মাইগ্রেনদিসায় রেলের গতিপথ পরিবর্তন করার উদ্যোগ নেয় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ কারণ, পাহাড় লাইনে যে রেল ট্র্যাক বসানো হয়েছিল সে পথে কোনভাবেই রেল চলাচল সম্ভবছিল না৷ ভারী বৃষ্টিপাতের কারণে রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়৷ বহু চেষ্টা সত্ত্বেও এই সমস্যার সমাধান সম্ভব হয়ে উঠছিল না৷ অবশেষে বিদেশ থেকে অভিজ্ঞ প্রকৌশলীদের এনে পরীক্ষা নিরীক্ষার পর পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে রেলের গতিপথ কিছুটা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়৷ সে অনুযায়ী রেলের ট্র্যাক কিছুটা সরানোর কাজ শুরু করে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ সূত্রের দাবি, এই কাজ অনেকটাই সফলতার সাথে সম্পন্ন করা সম্ভব হয়েছে৷ ফলে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আগামীকালই পাহাড় লাইন দিয়ে পণ্যবাহী রেল চালাতে চাইছে৷ আগামীকাল সম্ভব না হলে দুয়েকদিনের মধ্যে পণ্যবাহী রেল চালানোর উদ্যোগ নেবে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ সূত্রের দাবি, ৭-১০ দিনের মধ্যে যাত্রীবাহী রেলও পুনরায় চালু করার যথাসাধ্য চেষ্টা শুরু করেছে পূর্বোত্তর রেলওয়ে৷
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে পণ্যবাহী রেল রাজ্যে আসতে পারছে না৷ লামডিংয়ে বহু রেক দাঁড়িয়ে আছে৷ ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় লাইন স্তব্ধ হয়ে পড়ায় রেল চলাচল বন্ধ হয়ে যায়৷ শিলচর থেকেও দূরপাল্লায় রেল চলাচল বন্ধ হয়ে রয়েছে৷ স্বাভাবিকভাবেই একই কারণে রাজ্য থেকে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন আটকে রয়েছে৷ পাহাড় লাইন চালু হয়ে গেলে রাজ্য থেকে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালু করার উদ্যোগ নেবে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ফলে, এখন অপেক্ষা পাহাড় লাইন কবে নাগাদ স্বাভাবিক হয়৷
পাহাড় লাইনে পণ্যবাহী রেল পুনরায় চালুর উদ্যোগ, আজ পরীক্ষামূলক চালানোর চেষ্টা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















