News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চোরের দৌরাত্ম্যে অতিষ্ট রাজধানীবাসী, শহর জুড়ে রাত্রি কালীন টহল বাড়ানোর দাবি
Image

চোরের দৌরাত্ম্যে অতিষ্ট রাজধানীবাসী, শহর জুড়ে রাত্রি কালীন টহল বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি : এয়ারপোর্ট থানা এলাকায় চোরের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়ে চলেছে। এয়ারপোর্ট থানাধীন তেবাড়িয়া এলাকায় এক দোকানে হানা দিল চোরের দল। দোকানের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ সমেত বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক মালতি সরকার।

সোমবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আর্থিকভাবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
তিনি আরো জানান ইতিপূর্বে ওনার দোকানে বেশ কয়েকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই বিষয়ে এয়ারপোর্ট থানাতে অভিযোগ করা হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে গেছে।

দোকান মালিকের দাবি ওনার দোকানে এই চুরি কান্ডের সাথে যারাই জড়িত রয়েছে তাঁদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।  চুরির ঘটনায় এলাকার জনগণে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় রাতকালীন পুলিশের টহল বাড়ানোর দাবি উঠেছে।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top