News Flash

  • Home
  • দিনের খবর
  • হলান্ড-এমবাপ্পেকে হারিয়ে ফিফার ‘দ্য বেস্ট’ মেসি
Image

হলান্ড-এমবাপ্পেকে হারিয়ে ফিফার ‘দ্য বেস্ট’ মেসি

লন্ডন, ১৬ জানুয়ারি (হি.স.): ফিফা ‘দ্য বেস্ট’ বর্ষসেরা পুরস্কার জয়ে বিশ্লেষকদের চোখে আর্লিং হলান্ড, এমবাপ্পে ছিলেন এগিয়ে। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি জিতে নিলেন মেসি। এবার নিয়ে টানা দ্বিতীয়, সব মিলিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলেন মেসি। ফিফার ওয়েবসাইটে ‘দ্য বেস্ট’ এর লাইভ বিবরণী জানিয়েছে, মেসি ও হলান্ডের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। দুজনেরই পয়েন্ট ৪৮। কিন্তু মেসি জিতেছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। ফিফার ‘রুলস অবঅ্যালোকেশন(১২)’ অনুযায়ী এই সিদ্ধান্ত। এমবাপ্পে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয়। গতকাল রাতে লন্ডনে ফিফা ‘দ্য বেস্ট’ এর এই অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে পারেননি। সঞ্চালকের ভূমিকায় নামা ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি তাঁর পুরস্কারটি নেন।

Releated Posts

উত্তর ২৪ পরগনায় ‘তোলাবাজি’ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার দুই

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের আবুজমাড়ে যৌথ অভিযানে উদ্ধার ৭টি আইইডি

রায়পুর/নারায়ণপুর, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের স্পর্শকাতর আবুজমাড় এলাকায় নারায়ণপুর পুলিশ এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ২৯তম ব্যাটালিয়নের যৌথ…

ByByNews Desk Oct 6, 2026

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, সাব-ইন্সপেক্টরের কলার ধরার অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি…

ByByNews Desk Oct 6, 2026

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top