News Flash

Image

নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি : নিজ ঘর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম হৃদয় নন্দী, তার বয়স আনুমানিক ২০ বছর। পেশায় সে একজন গাড়ি চালক ছিল।  ঘটনা রাজধানীর বড়দোয়ালি এন.বি.আর.সি ক্লাব সংলগ্ন এলাকার এক ভাড়া বাড়িতে।

জানা যায় এলাকার বাসিন্দা জয়ন্তী দে-র বাড়িতে ভাড়া থাকত হৃদয় নন্দী। হৃদয় নন্দীর এক নিকট আত্মীয় জানান রবিবার গভীর রাতে ভাড়া ঘরে আসে হৃদয় নন্দী। রাতের বেলায় হুদয়ের বোনের জামাই ভাড়া ঘরে হুদয়কে খোঁজ করে যায়। কিন্তু তখনো সে বাড়িতে ছিল না। সোমবার সকালে পুনরায় হৃদয়ের বোনের জামাই হৃদয়কে খোঁজ করতে ভাড়া ঘরে যায়। কিন্তু হৃদয়ের ভাড়া ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়।

সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র চাঞ্চল্য এলাকায়। তড়িঘড়ি ঘরের দরজা ভাঙ্গা হয়েছে এদিন। ঘরের দরজা ভাঙ্গার পর দেখা যায় হৃদয় ফাঁসিতে ঝুলে আছে। তারপর পুলিশ ও পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মৃতদেহ নামিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন পুলিশ।

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top