News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা ক্রিকেটে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে ত্রিপুরা
Image

জাতীয় মহিলা ক্রিকেটে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্যে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ভীষণ ইচ্ছে ত্রিপুরার মহিলা ক্রিকেট দলের। আগামীকাল জাতীয় মহিলা সিনিয়র এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লীগের শেষ ম্যাচে ত্রিপুরা দল খেলবে পন্ডিচেরির বিরুদ্ধে। খেলা হবে ভুবনেশ্বরের কিট ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে ৮ দিন আগে আরও একটি ম্যাচ খেলেছিল। ৮ দলীয় গ্রুপ বি-তে টানা ছয় ম্যাচ জিতে ত্রিপুরা মহিলা ক্রিকেট দল ইতোমধ্যে গ্রুপ শীর্ষে অবস্থান করার পাশাপাশি মূল পর্বে খেলাও নিশ্চিত করেছে। রাজ্য ক্রিকেটের ইতিহাসে পুরুষ, মহিলা উভয়-বিভাগে এটি একটি নজীরও বটে। উল্লেখ্য, চার জানুয়ারি প্রথম ম্যাচে ত্রিপুরা দল ১৭১ রানের বিশাল ব্যবধানে মিজোরামকে হারিয়ে যে সূচনা করেছিল, তারই ধারাবাহিকতা বজায় রাখতে আগামীকাল গ্রুপ লীগের শেষ ম্যাচে পন্ডিচেরি কে হারানোর লক্ষ্যে মরিয়া ত্রিপুরা দলের মহিলা ক্রিকেটাররা। ছয় জানুয়ারি ১৯ রানের ব্যবধানে বিহারকে, ৮ই জানুয়ারি ৩৭ রানের ব্যবধানে কর্ণাটককে, ১০ জানুয়ারি ৬৫ রানের ব্যবধানে বিদর্ভকে, ১২ জানুয়ারি ৪৫ রানের ব্যবধানে গুজরাট কে এবং ১৪ জানুয়ারি ১ উইকেটের ব্যবধানে ঝাড়খণ্ডকে হারিয়ে টানা ৬ ম্যাচ জয়ের নতুন ইতিহাস গড়েছে ত্রিপুরা দল। ‌ ক্রিকেট মহল তাকিয়ে আগামীকালের ম্যাচের দিকে বলাবাহুল্য মূল পর্বের খেলা তথা কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top