News Flash

  • Home
  • খেলা
  • বোধজং এলামনি আয়োজিত পক্ষকালব্যাপী রাজ্যভিত্তিক স্পোর্টস ফেস্ট বেশ জমজমাট
Image

বোধজং এলামনি আয়োজিত পক্ষকালব্যাপী রাজ্যভিত্তিক স্পোর্টস ফেস্ট বেশ জমজমাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। বোধজং এলামনি আয়োজিত রাজ্যভিত্তিক ইন্টার এলামনি স্পোর্টস ফেস্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে একই সঙ্গে দু-দুটো টুর্নামেন্ট চেস এবং ক্যারাম প্রতিযোগিতা শুরু হবে। ইতোমধ্যে দু-দুটো টুর্নামেন্ট ব্যাডমিন্টন ও লুডো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ২১ জানুয়ারি সকাল দশটা থেকে ভোলাগিরি গ্রাউন্ডে ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট এবং ২৩ তারিখে অ্যাটলেটিক্স আসরের আয়োজন করবেন উদ্যোক্তারা। বোধজং এলামনি আয়োজিত এবারকার রাজ্যভিত্তিক খেলো এলামনি ১.০ আসর শেষ হবে ২৭ জানুয়ারি পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওইদিন বোধজং স্কুল অডিটোরিয়াম আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top