News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের আসিমগঞ্জে পুলিশি অভিযানে উদ্ধার দশ লক্ষা‌ধিক টাকার ইয়াবা, গ্রেফতার দুই
Image

করিমগঞ্জের আসিমগঞ্জে পুলিশি অভিযানে উদ্ধার দশ লক্ষা‌ধিক টাকার ইয়াবা, গ্রেফতার দুই

পাথারকা‌ন্দি (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে দশ লক্ষা‌ধিক টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের অভিযোগে দুই যুবককে হাতেনাতে পাকড়াও করেছে পাথারকান্দি থানার পুলিশ। ধৃত‌ দুই মাদক কারবারিকে স্থানীয় তাঁতিরবন্দ গ্রামের জনৈক ইয়াহিয়ার ছেলে মহম্মদ ওয়াদুজ্জামান এবং কামারবন্দের মহম্মদ আলির ছেলে কমরুল ইসলাম বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গে‌ছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার বিকাল চার‌টে নাগাদ পাথারকান্দি পু‌লি‌শের এক‌ দল আসিমগঞ্জের এক‌টি গ্রামীণ রাস্তায় অভিযান চা‌লি‌য়েছিল। সে সময় দুই যুবক রাস্তায় কারোর জন্য অপেক্ষা করছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্দেহজনক কথাবার্তায় পুলিশ তাদের কাছে মজুত প্লাস্টিকের একটি ব্যাগে তালাশি চালিয়ে প্রায় ৮০০ গ্রাম ওজনের ৭,২২০টি নি‌ষিদ্ধ নেশাজাতীয় ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির কা‌লোবাজারে মুল্য কমপক্ষে দশ লক্ষা‌ধিক টাকা হ‌বে বলে জানা গেছে।

ধৃত‌দের পাথারকান্দি থানায় এনে তাদের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।

এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত শ‌নিবার এভাবে এক অভিযা‌ন চালিয়ে পাথারকা‌ন্দির দোহা‌লিয়ায় প্রায় ২০ লক্ষা‌ধিক টাকার ইয়াবা ট্যাব‌লেট এবং ১০ হাজার ৫৫০ টাকার জাল নোট সমেত ধরা প‌ড়েছিল ত্রিপুরার দুই যুবক।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top