News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন সরকারি প্রকল্পের সুফল সবার কাছে পৌঁছবে : প্রধানমন্ত্রী মোদী
Image

দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন সরকারি প্রকল্পের সুফল সবার কাছে পৌঁছবে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন সরকারি প্রকল্পের সুফল সবার কাছে পৌঁছবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমার সরকারের ১০ বছর দরিদ্রদের জন্য উৎসর্গ করেছি।” প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অধীনে সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর ১ লক্ষ সুবিধাভোগীকে প্রথম কিস্তি প্রদান প্রধানমন্ত্রী মোদী। সুবিধাপ্রাপকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আজ ১ লক্ষ সুবিধাভোগী উপকারভোগী প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অধীনে নিজেদের পাকা বাড়ির স্বপ্ন বাস্তবায়নের জন্য অর্থ পেয়েছেন। কিন্তু, এটা তো সবেমাত্র শুরু। আমাদের সরকার সবার কাছে পৌঁছে যাবে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “আমার আদিবাসী ভাই ও বোনেরা হয়তো প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, কিন্তু তাঁদের রয়েছে আশ্চর্য দূরদর্শিতা। এখন আদিবাসী সমাজ দেখছে এবং বুঝতে পারছে, আমাদের সরকার উপজাতীয় সংস্কৃতি এবং তাঁদের সম্মানের জন্য কীভাবে কাজ করছে।” মোদীর কথায়, “আগে সরকারি প্রকল্পগুলি শুধুমাত্র কাগজে কলমে চলত এবং প্রকৃত সুবিধাভোগীদের পরিচয়ও ছিল না। এমনকি যদি তাঁরা জানত, তাহলে তাঁদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হত। এখন আমাদের সরকার এমন সমস্ত নিয়ম পরিবর্তন করেছে, যা আপনাদের সমস্যার কারণ হয়ে ওঠে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “আমাদের সরকারের প্রতিটি প্রকল্প যাতে আদিবাসী ভাই-বোনদের কাছে পৌঁছয় এবং তাও আবার বিলম্ব না করে নিশ্চিত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top