News Flash

  • Home
  • দিনের খবর
  • আবারও চোটে পড়ে মাঠের বাইরে কেইন উইলিয়ামসন
Image

আবারও চোটে পড়ে মাঠের বাইরে কেইন উইলিয়ামসন

ওয়েলিংটন, ১৫ জানুয়ারি (হি.স.): পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আবারও চোটে পড়ে সিরিজের বাইরে চলে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। পাঁচটি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আহত হলেন। তার স্ক্যান করানো হবে। দ্বিতীয় টি–টোয়েন্টিতে তিনি উঠে যাওয়ার পর বাকি অংশে নেতৃত্ব দিয়েছিলেন টিম সাউদি। গত বছরের আইপিএলে পায়ের চোটের পাওয়ার জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। অক্টোবরে বিশ্বকাপে মাঠে ফিরলেও বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে মাঠে ফেরার ম্যাচে আবার চোট পেয়েছিলেন উইলিয়ামসন। এরপর আবার বিশ্বকাপেই মাঠে ফিরেছিলেন ভারতের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে। সেই ম্যাচ হেরে বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি কিউইদের।

বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলেছেন উইলিয়ামসন। কিন্তু দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন বিশ্রামে। বিশ্রাম কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফেরা উইলিয়ামসন আবার পড়লেন চোটে। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচে আর মাঠে নামার সম্ভাবনা নেই উইলিয়ামসনের। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই টেস্টের আগে বাড়তি ঝুঁকি না নিতেই উইলিয়ামসনকে আর না খেলানোর চিন্তা নিউজিল্যান্ড কোচের।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top