উর্দু সাহিত্য ও কবিতায় প্রচুর অবদান রেখেছিলেন মুনাওয়ার রানাজি : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, উর্দু সাহিত্য ও কবিতায় প্রচুর অবদান রেখেছিলেন মুনাওয়ার রানাজি। তাঁর প্রয়াণে গভীরভাবে ব্যথিত। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই গলার ক্যান্সারে ভুগছিলেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, মুনাওয়ার রানার পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করছি।