News Flash

  • Home
  • দিনের খবর
  • দৃশ্যমানতা কমে ঘটে গেল দুর্ঘটনা, যমুনা এক্সপ্রেসওয়েতে দু’টি বাসের সংঘর্ষে আহত ৪০ জন
Image

দৃশ্যমানতা কমে ঘটে গেল দুর্ঘটনা, যমুনা এক্সপ্রেসওয়েতে দু’টি বাসের সংঘর্ষে আহত ৪০ জন

মথুরা, ১৫ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার কারণে বড় দুর্ঘটনা ঘটে গেল উত্তর প্রদেশের মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের ওপর। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। সোমবার ভোররাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমবেশি আহত হয়েছেন ৪০ জন যাত্রী। মথুরার এসএসপি শৈলেশ পান্ডে বলেছেন, “সোমবার ভোররাত তিনটে নাগাদ মথুরার কাছে মাইল স্টোন ১১০ রায়া কাটে যমুনা এক্সপ্রেসওয়েতে দু’টি বাসের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন।”

এসএসপি আরও জানিয়েছেন, “আহত ৩১ জনকে জেলা হাসপাতালে এবং ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বাস ঢোলপুর থেকে নয়ডা যাচ্ছিল এবং অন্য বাসটি এটাহ থেকে নয়ডা যাচ্ছিল।” দুর্ঘটনার কারণ হিসাবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাসের হেডলাইট জ্বলা থাকলেও ঘন কুয়াশায় অপর বাসটিকে খেয়াল করতে পারেননি আর একটি বাসের চালক। দুর্ঘটনায় আহত ৩১ জন যাত্রীকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাকি ৯ জনকে ভর্তি করানো হয়েছে বিভিন্ন হাসপাতালে।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top