News Flash

  • Home
  • দেশ
  • ইন্ডিগোর বিমানে বেনজির ঘটনা! পাইলটকে ঘুষি যাত্রীর, আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ
Image

ইন্ডিগোর বিমানে বেনজির ঘটনা! পাইলটকে ঘুষি যাত্রীর, আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): ইন্ডিগোর বিমানে ঘটে গেল বেনজির ঘটনা! পাইলটকে সপাটে ঘুষি মারলেন যাত্রী। দিল্লি পুলিশ জানিয়েছে, পাইলট যখন ঘোষণা করছিলেন, সেই সময় একজন যাত্রী বিমানের ভিতরে ইন্ডিগো ক্যাপ্টেনকে প্রহার করেন। দিল্লি পুলিশ জানিয়েছে, “আমরা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব।” ওই যাত্রীর বিরুদ্ধে ইন্ডিগোও মামলা দায়ের করেছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ডিসিপি বলেছেন, আমরা অভিযোগ পেয়েছি, যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, বিমান দেরি হওয়ার ঘোষণা শুনে মেজাজ হারান ওই যাত্রী। সোজা উঠে যান পাইলটের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের মধ্যে ব্যাপক গোলমাল হয়। ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যায়, বিমানের ভিতর যাত্রীদের সামনে মাইক হাতে কিছু ঘোষণা করছিলেন পাইলট। তাঁর পাশে দু’জন বিমানসেবিকাও ছিলেন। আচমকা পিছন দিক থেকে পাইলটের দিকে তেড়ে যান এক যাত্রী। তিনি পাইলটকে ঘুষি মারেন।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top