News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীতে কাঁবু উত্তর ভারত; ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, রেল ও বিমান পরিষেবা প্রভাবিত
Image

শীতে কাঁবু উত্তর ভারত; ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, রেল ও বিমান পরিষেবা প্রভাবিত

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): মাত্রাতিরিক্ত ঠান্ডায় জবুথবু অবস্থা সমগ্র উত্তর ভারতে, শীতের মধ্যেই কুয়াশার দাপটে সোমবারও বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। দিল্লিতে সোমবার ভোরে শূন্যতে নেমে যায় দৃশ্যমানতা। ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জাতীয় রাজধানী। তাপমাত্রার পারদও হাড় কাঁপানো ঠান্ডার জানান দিতে থাকে। সোমবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে এদিনও প্রভাবিত হয়েছে রেল ও উড়ান পরিষেবা, সড়ক পরিষেবা তো প্রভাবিত হয়েছেই।

দিল্লি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের বিস্তীর্ণ অংশে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। কম দৃশ্যমানতার কারণে সকালের দিকে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা। ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে সোমবার ভোররাত ৩টে নাগাদ দৃশ্যমানতা শূন্যতে নেমে যায়। পরে অবশ্য তা কিছুটা বৃদ্ধি পায়। কুয়াশার কারণে অনেক বিমানই বাতিল করে দিতে হয়েছে। ফলে দিল্লি বিমানবন্দরের তরফে একটি বিবৃতি জারি করে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীরা যেন অবশ্যই বিমানের টিকিট কাটার আগে বা যাত্রা শুরু করার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নেন। সে ক্ষেত্রে বিমান বাতিল হয়ে গেলে বা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চললে আগেভাগে খবর পাওয়া যাবে। যাত্রীদের হয়রানি কিছুটা কম হবে।

কুয়াশার কারণে শুধু বিমান নয়। দিল্লিতে ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লির উদ্দেশে যাওয়া অন্তত ১৮টি ট্রেন সোমবার সকালে দেরিতে চলেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে-অমৃতসর-নান্দেদ এক্সপ্রেস, প্রয়াগরাজ-নতুন দিলি এক্সপ্রেস, চেন্নাই-নতুন দিল্লি এক্সপ্রেস, অমৃতসর-মুম্বই মেল, কাতিহার-অমৃতসর এক্সপ্রেস প্রভৃতি।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top