News Flash

Image

মণিপুরকে আবার অশান্ত করতে এসেছেন রাহুল গান্ধী : মুখ্যমন্ত্রী বীরেন


ইমফল, ১৪ জানুয়ারি (হি.স.) : মণিপুরকে আবার অশান্ত করতে এসেছেন রাহুল গান্ধী, উদ্বেগ প্রকাশ করে বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজ্য সফরে তিনি যে গভীর উদ্বিগ্ন, এরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অষ্টম আর্মড ফোর্সেস ভেটেরান্স ডে-২০২৪-এর অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। এখানে সাংবাদিকরা তাঁর কাছে রাহুল গান্ধীর মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা সম্পর্কে প্রতিক্রিয়া চেয়েছিলেন। প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করতে গিয়ে প্রথমে মুখ্যমন্ত্রী বলেন, যে সমাবেশে এসেছেন, এখানে রাজনীতি করা ঠিক নয়। কিন্তু নাছোড় সাংবাদিকরা। সাংবাদিকদের চাপে তিনি বলেন, ‘মণিপুর ঘুরে দাঁড়াচ্ছে। রাজ্যে শান্তি ফিরছে। এখন বিভাজনমূলক কর্মকাণ্ড উচিত নয়।’

এর পরই মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, ‘রাহুল গান্ধী আগে একবার এসেছিলেন। তার পর অশান্তি বেড়েছিল। বিচ্ছিন্নতাবাদীদের উসকে দিয়ে গিয়েছিলেন তিনি। এখন যখন মণিপুর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, তখন আবার এসেছেন। তাঁর আবার আসায় অশান্তির পুনরাবৃত্তি হতে পারে’, আশঙ্কা করছেন বীরেন। তাঁর ভাষায় ‘এই যাত্রা ভারত জোড়ো নয়, আমি মনে করি এটা ভারত তোড়ো।’

রাহুল গান্ধীর পূর্ববর্তী সফরের বিরূপ প্রভাবের কথা স্মরণ করিয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী বীরেন।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top