News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে : অনুরাগ ঠাকুর
Image

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে : অনুরাগ ঠাকুর

কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তাঁর মতে, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুরুলিয়ার সাধুদের মারধরের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের তীব্র নিন্দা করেছেন অনুরাগ ঠাকুর।

শনিবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “তোষণের রাজনীতির জন্য এমন পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রশ্ন হল, হিন্দু-বিরোধী এই মানসিকতা কেন?” উল্লেখ্য, তরুণীদের পিছু ধাওয়ার অভিযোগ তুলে সাধুদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দু”টি পৃথক মামলা রুজু করেছে পুরুলিয়ার কাশীপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গৌরাঙ্গডি গ্রামের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তিন সাধু-সহ পাঁচ জনের বিরুদ্ধে নিগ্রহের চেষ্টার একটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, আক্রান্ত এক সাধুর অভিযোগে অজ্ঞাত গৌরাঙ্গডি এলাকার অজ্ঞাত পরিচয় ১৫০ জনের বিরুদ্ধে গাড়ি থামিয়ে মারধর ও ভাঙচুরের মামলা রুজু হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ১২ জন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top