News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালকে চতুর্থ সমন পাঠাল ইডি, এবার ১৮ জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরা নির্দেশ
Image

কেজরিওয়ালকে চতুর্থ সমন পাঠাল ইডি, এবার ১৮ জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরা নির্দেশ

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার কেজরিওয়ালকে চতুর্থ সমন পাঠানো হয়েছে। ইডি সূত্রের খবর, কেজরিওয়ালকে আগামী ১৮ জানুয়ারি তদন্তকারী সংস্থার দফতরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে তিনবার সমন পাঠানো হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু একবারও ইডি-র মুখোমুখি হননি তিনি। পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নিচ্ছিলেন তিনি। ইডি-র সমন বেআইনি আখ্যা দিয়েছিলেন। এই পরিস্থিতিতে ফের কেজরিওয়ালকে ডেকে পাঠাল ইডি। এবার ১৮ জানুয়ারি তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

Releated Posts

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026

বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, তদন্তে এসটিএফ

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি জনবহুল এলাকা…

ByByNews Desk Jul 31, 2026

ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ বিদেশ সচিব বিক্রম মিশ্রির, দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা

থিম্পু, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ…

ByByNews Desk Jul 31, 2026

বুদগামের আরঅ্যান্ডবি বিভাগের অনুমোদনহীন সরঞ্জাম কেনাকাটায় নতুন তদন্তের নির্দেশ জম্মু-কাশ্মীর সরকারের

শ্রীনগর, ৩১ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার পাবলিক ওয়ার্কস (রোডস অ্যান্ড বিল্ডিংস বা আরঅ্যান্ডবি) বিভাগের অনুমোদনহীন…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top