News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে অসম সহ উত্তর-পূৰ্বাঞ্চল, কাঁপবে প্ৰচণ্ড শীতে
Image

আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে অসম সহ উত্তর-পূৰ্বাঞ্চল, কাঁপবে প্ৰচণ্ড শীতে

গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে অসম সহ উত্তর-পূৰ্বাঞ্চলের সব রাজ্য। কাঁপবে প্ৰচণ্ড শীতে। পূৰ্বাভাসে জানিয়েছে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান দফতর।

আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান দফতরের পূর্বাভাস, উত্তর-পূর্বাঞ্চলীয় সব রাজ্য যথাক্রমে অসম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশায় পরিবেষ্টিত থাকবে। সঙ্গে থাকবে প্রচণ্ড ঠাণ্ডা। এই সময়কালে ওই সব রাজ্যের অধিকাংশ এলাকার তাপমাত্রা হ্ৰাস পাবে।

প্রসঙ্গত, গুয়াহাটি সহ অসমের বেশিরভাগ এলাকা গতকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঘেরা। মেঘালয়ের শিলং সহ অন্যান্য প্রান্তও কাঁপছে প্ৰচণ্ড শীতে। এতে ব্যাহত হয়ে পড়েছে জনজীবন।
এদিকে খারাপ আবহাওয়ার জন্য আজ বৃহস্পতিবার গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে দূরপাল্লার বহু ট্রেন বিলম্বে ছেড়েছে। এর মধ্যে দিল্লিগামী ২৪টি ট্রেন রয়েছে।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top