News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাশ্চাত্য রীতিনীতির বাইরে বৈদিক ও সনাতনী ভারতীয় আদর্শকে পাথেয় করে জন্মদিন উদযাপন এক পরিবারের
Image

পাশ্চাত্য রীতিনীতির বাইরে বৈদিক ও সনাতনী ভারতীয় আদর্শকে পাথেয় করে জন্মদিন উদযাপন এক পরিবারের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ জানুয়ারি: বৃদ্ধাশ্রমের  বৃদ্ধ মায়েদের এবং গুরুকুলের শিশুদের সাথে একান্ত আপন হয়ে জন্মদিন পালন। গতানুগতিক পাশ্চাত্য রীতিনীতির বাইরে বৈদিক ও সনাতনী ভারতীয় আদর্শকে সামনে রেখে জন্মদিন পালনের বিরল ঘটনা প্রত্যক্ষ করল ধর্মনগরের একটি পরিবার।

যখন পাশ্চাত্য রীতি-নীতির কড়াল আঘাতে ভারতীয় সংস্কৃতি ভূপাতিত তখন পুনরায় ভারতীয় বৈদিক সনাতনী ধর্মকে প্রতিষ্ঠা দিতে একটি অংশ কাজ করে চলেছে। ধর্মনগরের প্রান্তিক বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মায়েদের জেলরোডস্থিত পলাশ সেনের বাসভবনে এনে তার ছেলের বিরাটের জন্মদিন পালন করল কিছুটা গতানুগতিক পদ্ধতির বাইরে।

বৃদ্ধ মায়েদের যাদের সবকিছু থেকেও পারিবারিক দিক থেকে বঞ্চিত হয়ে বৃদ্ধাশ্রমের বাসিন্দা. যারা ক্ষনিকের আনন্দের জন্য বসে থাকে দিনের পর দিন। তাদেরকে নিয়ে জন্মদিন পালন বস্ত্র দান এবং তাদের মন মত পছন্দের আহার একসাথে করা, সাথে শনিছড়ার তপস্থলি বৈদিক গুরুকুলের ছোট ছোট শিশুদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে জন্মদিনের প্রতিটি ক্ষণ বিচরণ করা এক অভূতপূর্ব উপলব্ধি ভোগ করল উপস্থিত নিমন্ত্রিতরা।

সেই হ্যাপি বার্থডে পার্টি তা থেকে সম্পূর্ণরূপে আলাদা এক বৈদিক সনাতনী মন্ত্র উচ্চারণের মাধ্যমে শাকাহারি ভোজনকে সাঙ্গ করে এই জন্মদিন পালন সর্বক্ষেত্রে ব্যতিক্রমী পন্থার নিদর্শন বহন করে। একদিকে যেমন বৃদ্ধ মায়েদের আশীর্বাদ অন্যদিকে গুরুকুলের ছোট ছোট কচিকাচাদের আনন্দের সমারোহে এই জন্মদিনের অনুষ্ঠান হয়ে ওঠে আনন্দের ফোয়ারা। পাশ্চাত্য সভ্যতা ছাড়াও আমাদের দেশীয় সভ্যতায় যে কোন অনুষ্ঠানে আমরা যে কতটুকু সমৃদ্ধ তা আবার অক্ষরে অক্ষরে বুঝল উপস্থিত নিমন্ত্রিতরা।

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top