News Flash

  • Home
  • দেশ
  • ৬.১ তীব্রতার ভূমিকম্প আফগানিস্তানে; কাঁপল দিল্লি, ভূকম্পন অনুভূত পাকিস্তানেও
Image

৬.১ তীব্রতার ভূমিকম্প আফগানিস্তানে; কাঁপল দিল্লি, ভূকম্পন অনুভূত পাকিস্তানেও

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার আফগানিস্তানে ৬.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পন টের পাওয়া গিয়েছে দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। এছাড়াও পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২.৫০ মিনিট নাগাদ ৬.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। কাবুল থেকে ২৪১ কিলোমিটার উত্তর ও ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
আফগানিস্তানে অনুভূত হওয়া কম্পনের জেরে কেঁপে ওঠে ভারত ও পাকিস্তান। ভারতের রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কম্পন টের পাওয়া যায়। এছাড়াও পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top