News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের নিলাম ও রপ্তানির জন্য রাজ্য সরকার প্রয়াস নিয়েছে: শিল্প ও বাণিজ্য মন্ত্রী
Image

আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের নিলাম ও রপ্তানির জন্য রাজ্য সরকার প্রয়াস নিয়েছে: শিল্প ও বাণিজ্য মন্ত্রী

আগরতলা, ১১ জানুয়ারি : বাংলাদেশের সিলেট জেলার শ্রীমঙ্গলে একটি অত্যাধুনিক চা নিলামকেন্দ্র গড়ে উঠেছে। এই কেন্দ্রের ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের নিলাম ও বাংলাদেশে ত্রিপুরার চা রপ্তানীর জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ও বাংলাদেশ সরকারের সঙ্গে রাজ্যের বর্তমান সরকার নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক বীরজিৎ সিনহার আনিত একটি দৃষ্টি আকর্ষনী নোটিশের জবাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজোর চা পাতাকে বাংলাদেশের উপর দিয়ে কলকাতার চা এর নিলাম বাজারে নেওয়ার জন্য ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তর এবং পরিবহণ দপ্তর যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ কলকাতার নিলাম বাজারে চা পাতা পরিবহণ করার ব্যয় অনেকটা বেশী। বাংলাদেশের মাধ্যমে পরিবহণ করা সম্ভব হলে পরিবহণ ব্যয় অনেক কম হবে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, উত্তর পূর্বাঞ্চল পর্ষদের (এনইসি) আর্থিক সহায়তায় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সিটিপিএফ, দুর্গাবাড়ি ও বিটিপিএফ, ব্রহ্মাকুন্ড (সিমনা) চা তৈরীর কারখানাগুলির আধুনিকীকরণ করার জন্য ১১ কোটি ২০ লক্ষ টাকার ডিপিআর তৈরী করে এনইসি’র কাছে পাঠানো হয়েছিল। বিটিপিএফ, ব্রহ্মাকুন্ড (সিমনা) চা তৈরীর কারখানার আধুনিকীকরণ করার অনুমোদন পাওয়া গেছে। গ্রামোন্নয়ন দপ্তর আধুনিকীকরণের কাজ শুরু করবে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, জনজাতি কল্যাণ দপ্তর এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের যৌথ আর্থিক সহায়তায় ঊনকোটি জেলার মাছমারা চা বাগানে একটি মিনি টি ফ্যাক্টরি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম এই প্রকল্পের কাজ করবে। এর ফলে সংলগ্ন এলাকার ক্ষুদ্র চা চাষি এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, কমলাসাগর, ব্রহ্মকুণ্ড ও দুর্গাবাড়ি চা বাগানস্থিত লজগুলিকে উন্নতমানের তৈরী করে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পর্যটন দপ্তর উদ্যোগ নিয়েছে। পর্যটন দপ্তর টি টুরিজমের অন্তর্গত কমলাসাগর চা বাগানস্থিত টুরিস্ট লজকে কেন্দ্র করে লগহাট, কিটস প্লে গ্রাউন্ড, গাড়ি পার্কি, নৌকা বাইচের সুবিধা সহ আধুনিক পিকনিক স্পট তৈরী করার জন্য এনইসি’র কাছে ডিপিআর পাঠিয়েছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top