News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাম মন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি : সিদ্দারমাইয়া; পাল্টা তোপ সি টি রবির
Image

রাম মন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি : সিদ্দারমাইয়া; পাল্টা তোপ সি টি রবির

বেঙ্গালুরু, ১১ জানুয়ারি (হি.স.): বিজেপির বিরুদ্ধে রাম মন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগ আনলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাঁর মতে, “তাঁরা রাম মন্দির তৈরি করেছে এবং এতে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু তাঁরা এই নিয়ে রাজনীতি করছে, আর এই রাজনীতির বিরোধিতা করছি।” পাল্টা সিদ্দারামাইয়াকে আক্রমণ করেছেন কর্ণাটক বিজেপির সভাপতি সি টি রবি। বৃহস্পতিবার রবি বলেছেনা, “প্রথমে তাঁরা এই কারণে কাঁদছিল যে আমন্ত্রণ পায়নি, যখন আমন্ত্রণ পেল তখন গ্রহণ করতে অস্বীকার করছে।”

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান সিদ্দারামাইয়া। পরে অযোধ্যায় রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে কংগ্রেস যোগ না দেওয়ার বিষয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন “আমরা ভগবান রামের বিরুদ্ধে নই। আমরা সবাই ভগবান রামকে অনুসরণ করি এবং আমরা আমাদের গ্রামে রাম মন্দির পরিদর্শন করি। তাঁরা রাম মন্দির তৈরি করেছে এবং এতে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু তাঁরা এই নিয়ে রাজনীতি করছে, আর এই রাজনীতির বিরোধিতা করছি।”

এদিকে, কর্ণাটক বিজেপির সভাপতি সি টি রবি বলেছেন, “কংগ্রেস সবসময়ই হিন্দুত্বের বিরুদ্ধে, সোমনাথ মন্দির পুনর্নির্মাণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, বাবু রাজেন্দ্র প্রসাদ এবং কে এম মুন্সি। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তিনি সোমনাথকে দেখতে যাননি। তাহলে কংগ্রেসের বর্তমান নেতৃত্ব কীভাবে অযোধ্যায় যেতে পারে?”

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top