News Flash

  • Home
  • দিনের খবর
  • সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য আগামী দশকে আরও এক মিলিয়ন শক্তিশালী প্রতিভা প্রয়োজন : অশ্বিনী বৈষ্ণব
Image

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য আগামী দশকে আরও এক মিলিয়ন শক্তিশালী প্রতিভা প্রয়োজন : অশ্বিনী বৈষ্ণব

গান্ধীনগর, ১১ জানুয়ারি (হি.স.): সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির জন্য আগামী দশকে আরও এক মিলিয়ন শক্তিশালী প্রতিভা প্রয়োজন। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই প্রতিভা আসবে ভারত থেকে। বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দির কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আমরা ১০৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোর্স এবং প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করার জন্য চুক্তি করেছি। আপনারা যখন পরবর্তী বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, তখন আপনাদের স্বাভাবিক পছন্দ ভারত এবং গুজরাট হওয়া উচিত।”

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, “বিশ্বের প্রত্যেকেই উৎপাদন প্রক্রিয়ায় গ্রিন এনার্জির দাবি করছে। গুজরাট একটি ৩০ হাজার মেগাওয়াট গ্রিন পাওয়ার হাব স্থাপন করবে, বিশ্বের বৃহত্তম গ্রিন পাওয়ার ক্লাস্টার হল ৫০০০-৭০০০ মেগাওয়াট… বিশ্বব্যাপী গ্রিন পাওয়ার ক্লাস্টারটি সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হয়ে উঠবে… এটি এমন পণ্য তৈরি করার একটি দুর্দান্ত সুযোগ যেখানে সবুজ শক্তি থাকবে, এটি বিশাল সুবিধা প্রদান করবে।”

Releated Posts

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…

ByByNews Desk Jun 25, 2026

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top