অর্জুন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শামি, বললেন ইংল্যান্ড সিরিজেই ফিরতে চাই

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): অ্যাঙ্কেলের চোট। বিশ্বকাপের পর মাঠে নামাই হয়নি। কবে ফিরবেন, তাও জানা নেই। তবে মাঠের বাইরের সময়টাও ভালোই যাচ্ছে ভারতের এই পেসারের। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সোমবার পেয়েছেন ভারত সরকারের অর্জুন পুরস্কার। এই সম্মান পেয়ে তিনি ইংল্যান্ড সিরিজকেই ফেরার লক্ষ্য বানিয়েছেন।

ফিটনেস নিয়ে শামি বলেছেন, ‘আমার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে, জাতীয় ক্রিকেট একাডেমি আমার উন্নতিতে খুশি। তবে একটু অসারতা আছে, তবে তা নিয়ে চিন্তার কিছু নেই। অনুশীলন সেশন শুরু করেছি, আমার বিশ্বাস, আসন্ন ইংল্যান্ড সিরিজেই ফিরতে পারব।কারণ ফেরার জন্য এই সিরিজকেই লক্ষ্য বানিয়েছি।’