News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের প্রত্যেক জেলায় ড্রাগ ডি-অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী
Image

রাজ্যের প্রত্যেক জেলায় ড্রাগ ডি-অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

আগরতলা, ৯ জানুয়ারি : রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পরিকল্পনায় রাজ্যের প্রত্যেক জেলায় ড্রাগ ডি-অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রকল্পে এই সেন্টারগুলি খোলা হবে। আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক মিনারাণী সরকার ও বিধায়ক যাদবলাল নাথের প্রশ্নের লিখিত উত্তরে একথা জানান সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

সমাজকল্যাণ মন্ত্রী শ্রীরায় জানান, স্বাস্থ্য দপ্তরের প্রস্তাব অনুসারে ভারত সরকার নরসিংগড়ে অবস্থিত মর্ডাণ সাইকিয়াস্ট্রিক হাসপাতালে একটি ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি সেন্টারের অনুমোদন দেয়। বর্তমানে এই সেন্টার থেকেই রাজ্যে সরকারি ভাবে নেশামুক্তির চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

তিনি জানান, স্বাস্থ্য দপ্তর ২০০ শয্যা বিশিষ্ট ‘ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর অ্যাডিক্টস’ সিপাহীজলাতে স্থাপনের উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা ট্রাইবেল অটোনমাস ডিস্ট্রক্ট কাউন্সিলে একটা ড্রাগ ডি-অ্যাডিকশন সেন্টার তৈরী হয়েছে যা খুব শীঘ্রই চালু করা হবে। এছাড়া দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ২টি ড্রাগ ডি-অ্যাডিকশন সেন্টার খোলার প্রস্তাব ভারত সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ এপ্রিল : গুলি কাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়ে আজ বিশালগড় আদালত চত্বরে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

ত্রিপুরায় কমলা সতর্কতা: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী দুই দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top