News Flash

  • Home
  • দেশ
  • বিশিষ্ট সাহিত্যিক হরিরাম দ্বিবেদীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
Image

বিশিষ্ট সাহিত্যিক হরিরাম দ্বিবেদীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : বিশিষ্ট সাহিত্যিক হরিরাম দ্বিবেদীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন। মঙ্গলবার বারাণসীতে বিখ্যাত সাহিত্যিক হরিরাম দ্বিবেদীর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, “হিন্দি সাহিত্যের মহান স্রষ্টা এবং কাশীর বাসিন্দা পণ্ডিত হরিরাম দ্বিবেদীজির মৃত্যুতে আমি শোকাহত। অঙ্গনাইয়া ও জীবনদায়িনী গঙ্গার মতো কাব্য সংকলন এবং তাঁর বিভিন্ন রচনার জন্য তিনি আমাদের মনে সর্বদা বিরাজ করবেন। তিনি ঈশ্বরের শ্রীচরণে স্থান পান। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা।”
৮৭ বছর বয়সী দ্বিবেদী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার দুপুর ২.১৫ মিনিট নাগাদ তিনি বারাণসীর মহমুর গঞ্জের মতিঝিলে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পণ্ডিত হরিরাম দ্বিবেদীর জন্ম হয়েছিল ১৯৩৬ সালের ১২ মার্চ মির্জাপুরের শেরওয়া গ্রামে। তিনি সাহিত্য আকাদেমি ভাষা পুরস্কার, রাহুল সাংকৃত্যায়ন পুরস্কার, সাহিত্য ভূষণ, সাহিত্য সারস্বত পুরস্কার সহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। তাঁর প্রধান কাব্য গ্রন্থগুলি হল- অঙ্গনাইয়া, পাত্রী পিয়ার, জীবনদায়িনী গঙ্গা, সাই ভজনওয়ালি, পানি কাহে কাহানি, পেহচান, নারী, রামতা যোগী, বাইন ফকির, হাসিয়ে কা দরদ, নদীয়ো গেল দুবরে ইত্যাদি।

Releated Posts

ভারত-স্পেনের মধ্যে শিল্প অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর জোর

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): ভারত ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন, উদ্ভাবন, পর্যটন-সহ ভবিষ্যতমুখী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Jul 14, 2026

ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার

ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…

ByBySandeep Biswas Jul 13, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…

ByBySandeep Biswas Jul 13, 2026
Scroll to Top