News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে
Image

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে মারধর এবং তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয়।

অভিযোগ অনুযায়ী, আক্রান্ত ব্যবসায়ীর নাম শোভম দেব। তিনি নয়াপাড়া মোটরস্ট্যান্ডে একটি অটোর ভাড়া এবং মালপত্র পরিবহনের খরচ নিয়ে চালক ও স্ট্যান্ডের কয়েকজনের সঙ্গে কথা বলার সময় বচসার সৃষ্টি হয়। অভিযোগ, এক পর্যায়ে কয়েকজন মিলে তাঁর ওপর হামলা চালায়।

শোভম দেবের অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর তিনি প্রতিবাদ জানালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাঁর সমর্থনে এগিয়ে আসেন। এর জেরে নয়াপাড়া মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত অটোচালক বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

গাড়ি সহ দুই কুখ্যাত চোর গ্রেপ্তার

আগরতলা, ২৯ আগস্ট: চুরি ও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল আমতলী থানার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top