News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

আগরতলায় ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ১৩ জুলাই: রাজধানীর বিদ্যাসাগর প্রফেসর পাড়া এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ঘটনাটি সামনে আসতেই এলাকায় ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বিষ্ণু বণিক (২৬)। তাঁর বাড়ি খোয়াই জেলার কল্যাণপুর এলাকায়। তিনি কাশিপুরের একটি বাজাজ কোম্পানিতে কর্মরত ছিলেন এবং আগরতলার বিদ্যাসাগর প্রফেসর পাড়ায় জয়দীপ সেন চৌধুরীর বাড়িতে ভাড়ায় থাকতেন।

খবর পেয়ে কলেজ টিলা ফাঁড়ার পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তাঁদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। পাশাপাশি ফরেনসিক তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তদন্তকারী কর্মকর্তাদের ধারণা।

Releated Posts

গাড়ি সহ দুই কুখ্যাত চোর গ্রেপ্তার

আগরতলা, ২৯ আগস্ট: চুরি ও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল আমতলী থানার…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

শহিদদের স্মরণে রক্তদান, যুব সমাজকে মানবিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জিতেন্দ্রের

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে উজান পাথালিয়া ঘাটের বাসিন্দারা

আগরতলা, ২৯ আগস্ট: দীর্ঘ প্রায় তিন বছর ধরে রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, বর্ষায় সেই গর্তে জমে…

ByByTaniya Chakraborty Aug 29, 2026

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top