News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ককবরক ভাষায় রোমান হরফ চালু করার দাবিতে বিধানসভা অধিবেশনে সোচ্চার বিরোধী দলনেতা
Image

ককবরক ভাষায় রোমান হরফ চালু করার দাবিতে বিধানসভা অধিবেশনে সোচ্চার বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি : ককবরক ভাষা রাজ্যের স্বীকৃত  সরকারি ভাষা হলেও সব নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। বিষয়টি নিয়ে ককবরক ভাসাভাষী লোকজনেরা দীর্ঘকাল ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু ইহার কোন সমাধান এখনো পর্যন্ত হয়নি। বিধানসভা অধিবেশনে বিষয়টি উঠেছে । এবার শীতকালীন অধিবেশনে সরব হলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।
ককবরক ভাষায় রোমান হরফ চালু করার দাবিতে ত্রিপুরা বিধানসভার অধিবেশনে সরব হলেন বিরোধী দলনেতা অমিমেষ দেববর্মা৷ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন নানা কর্মসূচির মধ্যে রোমন হরফে ককবরক ভাষা চালু করার বিষয়টিও ওঠে৷

বিরোধী দলনেতা এ বিষয়ে একটি প্রস্তাব বিধানসভায় উত্থাপন করেন৷ কিন্তু সরকার পক্ষের সদস্যরা তাতে তীব্র আপত্তি জানান৷ ফলে বিরোধী বেঞ্চ ও ট্রেজারি বেঞ্চের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা৷ একসময় অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে৷

অধিবেশনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, জনজাতি ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে রোমান হরফে ককবরক ভাষা চালু করা প্রয়োজন৷ তাতে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের পঠন–পাঠনের ক্ষেত্রে সুবিধা হবে৷ যদিও বিরোধী দলনেতার এই প্রস্তাব গ্রাহ্য করা হয়নি৷

সরকার পক্ষের সদস্যরা তাতে তীব্র আপত্তি জানান৷ বিরোধী তিপ্রা মথা দলের সদস্যরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় রোমান হরফ চালু করার দাবিতে সোচ্চার হয়েছেন এদিন৷ তাদের সাথে শাসক দলের সদস্যদের শুরু হয় বাকবিতণ্ডা৷ একসময় উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন৷
জনজাতি অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে রোমান হরফে ককবরক ভাষা চালু করার দাবি জানায় বিরোধী তিপ্রা মথা দলের সদস্যরা৷ যদিও শাসক দল রোমান হরফের বিরোধী৷ এই প্রস্তাব সমর্থন করেনি শাসক দল৷ প্রসঙ্গত, বিধানসভার বাইরেও ইতিপূর্বে তিপ্রা মথার তরফ থেকে ককবরক ভাষায় রোমান হরল চালু করার দাবিতে আন্দোলন সংগঠিত হয়েছে৷ এক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনও হেলদোল নজরে আসেনি৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top