News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব-১৫ : জয় দিয়ে লীগ অভিযান শুরু ক্রিকেট অনুরাগীর
Image

সদর অনূর্ধ্ব-১৫ : জয় দিয়ে লীগ অভিযান শুরু ক্রিকেট অনুরাগীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।।জয় দিয়ে অনুর্ধ ১৫ ক্রিকেটে অভিযান শুরু করলো ক্রিকেট অনুরাগী দল। সোমবার নেপকো মাঠে টিসিএ পরিচালিত এই আসরে ক্রিকেট অনুরাগী শিবির ১৩৬ রানের ব্যবধানে হারিয়ে দিলো জুটমিল কোচিং সেন্টারকে। টস জিতে ক্রিকেট অনুরাগী দল প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। সুযোগটাকে কাজে লাগায় দলের কয়েকজন ব্যাটসম্যান। ৩৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ক্রিকেট অনুরাগীর স্কোর দাঁড়ায় ২১২ রানে। ব্যাটে অনুরাগীর হয়ে অয়ন রায় ৭১,সৃজন দেব ৫৭, সতদীপ ঘোষ ২৬, বিজয় যাদব ১৩ রান করে। অতিরিক্ত থেকে দল পায় ২৪ রানের ভরসা। বলে জুটমিলের পক্ষে দুটি করে উইকেট নেয় রাজবীর ঘোষ ও প্রীতম রায়রা। একটি করে উইকেট নেয় অপরাজিত বৈশ্য ও দীপ ঘোষরা। পাল্টা খেলতে নেমে জুটমিল শিবির রানের চাপে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি দল। সুবাদে ২৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৭৩ রানই করতে সক্ষম হয় দল। ব্যাটে দলের হয়ে জয়দীপ সরকার ২০, অসিত সাহা ১২, দীপ ঘোষ ১৬ রানই করতে সক্ষম হয়। বলে ক্রিকেট অনুরাগীর পক্ষে শাহীন জামান তিনটি এবং দুটি করে উইকেট নেয় আয়ুষ্মান সেন ও দিগ্বিজয় দেববর্মারা। সুবাদে বিশাল রানের ব্যবধানে জয় হাসিল করে নেয় ক্রিকেট অনুরাগী দল।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top