News Flash

  • Home
  • দিনের খবর
  • হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল তামিলনাড়ুর বিভিন্ন জেলা, স্কুল ও কলেজে ছুটি ঘোষণা
Image

হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল তামিলনাড়ুর বিভিন্ন জেলা, স্কুল ও কলেজে ছুটি ঘোষণা

চেন্নাই, ৮ জানুয়ারি (হি.স.): হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজল তামিলনাড়ুর বিভিন্ন জেলা। রবিবার রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয় তামিলনাড়ুর ভিলুপ্পুরম, কুড্ডালোর-সহ বিভিন্ন জেলায়। বৃষ্টিপাতের প্রেক্ষিতে সোমবার স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, তামিলনাড়ুর থিরুভারুরে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৯ বছরের এক বালিকার, এছাড়াও ওই বালিকার ভাই আহত হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে দেওয়ালটি। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নান্নিলামের কাছে একটি গ্রামে।
তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং লাক্ষাদ্বীপের বিক্ষিপ্ত কিছু অংশে আগামী তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। মহারাষ্ট্রেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত শিলাবৃষ্টি হতে পারে বলে আইএমডি জানিয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top