News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় আরক্ষা দফতরে শূন্যপদ রয়েছে ৬৮৯১টি
Image

ত্রিপুরায় আরক্ষা দফতরে শূন্যপদ রয়েছে ৬৮৯১টি

আগরতলা, ৮ জানুয়ারি : রাজ্য আরক্ষা দপ্তরে বর্তমানে ৬৮৯১টি শূন্য পদ রয়েছে। এয়োদশ বিধানসভায় শীতকালীন অধিবেশনের আজ দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে বিধায়ক নারায়ণ সরকারের উত্থাপিত প্রশ্নের জবাবে এই তথ্য দিলেন স্বরাষ্ট্র মন্ত্রীর পক্ষে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাঁর কথায়, শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক পদ্ধতি। আরক্ষা দপ্তরেও শূন্য পদ পূরণে প্রক্রিয়া জারি আছে। সাথে তিনি যোগ করেন, কবে নাগাদ ওই শূন্যপদ পূরণ হবে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।

আরক্ষা দফতরে শূন্যপদ নিয়ে বিধানসভায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিএম বিধায়ক নারায়ণ সরকার অতিরিক্ত প্রশ্নে তুলে দাবি করেন, রাজ্যের নিরাপত্তা আরক্ষা দফতরের হাতে ন্যস্ত রয়েছে। রাজ্যে দুইটি আইআর ব্যাটেলিয়ানের অনুমোদন মিলেছে। তাতে নিয়োগ সম্ভব হচ্ছে না। কিন্তু, অন্যান্য শূন্যপদে নিয়োগে সমস্যা থাকার কথা নয়। তাই তিনি শূন্যপদ পূরণে নির্দিষ্ট তারিখ জানানোর দাবি পেশ করেন। 

সাথে কংগ্রেস বিধায়ক গোপাল রায় প্রশ্ন তুলেন, শূন্যপদ এক বছরের বেশি সময় রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে ১ বছরের মধ্যে ওই সমস্ত শূন্যপদ পূরণ আদৌ সম্ভব হবে কি? জবাবে মন্ত্রী প্রণজিত সিংহ রায় বলেন, প্রক্রিয়া জারি রয়েছে। 

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top