News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০ জানুয়ারি বিহারে সফরে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
Image

১০ জানুয়ারি বিহারে সফরে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

পাটনা, ৭ জানুয়ারি (হি.স.) : আগামী ১০ জানুয়ারি বিহারে সফরে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিহারের বিজেপি নেতাদের প্রশক্ষণ দেওয়ার লক্ষ্যেই বিহার সফরে যাবেন স্মৃতি ইরানি।

এছাড়াও তিনি পাটনায় বিজেপির মিডিয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপি তাদের স্থানীয় নেতাদের সব ধরণের কৌশল শেখাতে চায়। এই কৌশলের মধ্যে রয়েছে কীভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করতে হবে, কীভাবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাগুলি কার্যকরভাবে উপস্থাপন করতে হবে, কীভাবে সাধারণ মানুষকে বিজেপির সঙ্গে যুক্ত করতে হবে। এসব বিষয়ে এই কর্মশালায় বিজেপি নেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন স্মৃতি ইরানি।
এদিকে, আগামী ১৩ জানুয়ারি বিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের কারণে অমিত শাহ এবং জেপি নাড্ডারও বিহারের অনেক জেলায় জনসভা করার কথা রয়েছে।এই সবের মধ্যেই স্মৃতি ইরানির আগমনের খবরকে লোকসভা নির্বাচনে প্রচারের একটি অংশ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top