News Flash

  • Home
  • দিনের খবর
  • সাংবাদিক সম্মেলনে শংকর আঢ্যর ‘কীর্তি ফাঁস’ বনগাঁ বিজেপি-র
Image

সাংবাদিক সম্মেলনে শংকর আঢ্যর ‘কীর্তি ফাঁস’ বনগাঁ বিজেপি-র

উত্তর ২৪ পরগণা, ৬ জানুয়ারি (হি.স.) : বিঘার পর বিঘা জমি, কফি শপ, সোনার দোকান, গোডাউন, বিদেশি মুদ্রা বিনিময় – বনগাঁ সীমান্ত এলাকার কোন ব্যবসার নেপথ্যে নেই প্রাক্তন পুরপ্রধান, দাপুটে তৃণমূল নেতা শংকর আঢ্যর ওরফে ডাকুর নাম? তাঁর গ্রেফতারির পর শনিবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তাঁর কীর্তি ফাঁস করতে বসেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল।

শুক্রবার গভীর রাতে ইডির হাতে তিনি গ্রেফতার হওয়ার পর থেকে এই শীতেও সীমান্তের রাজনৈতিক হাওয়া বেশ উষ্ণ হয়ে উঠেছে। তৃণমূল নেতাদের দুর্নীতি নিয়ে সরব হয়ে উঠেছে জেলা বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক শিবির পৃথক হওয়ার জন্যই শুধু নয়, দেবদাস মণ্ডল বরাবর শংকর আঢ্য তথা ডাকুর চরম বিরোধী বলেই পরিচিত ছিলেন। অতীতেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছিলেন দেবদাস মণ্ডল। একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতেও দেখা গিয়েছে প্রকাশ্যে একাধিকবার।

শনিবার সাংবাদিকদের সামনে দেবদাসবাবু বলেন, ”বনগাঁ মহকুমা জুড়ে শংকর আঢ্যর প্রায় দুশো কোটি টাকা সম্পত্তি রয়েছে। একাধিক বাড়ি দখল করেছে। বহু বেনামি সম্পত্তি রয়েছে। এই বনগাঁতেই ৪-৫ বিঘে জমি রয়েছে। রয়েছে কফিশপ, সোনার দোকান, বাবার নামে স্কুল।

এছাড়া দিল্লির করোলবাগে ফ্ল্যাট, দুবাইতে ছেলে শুভ আঢ্যর নামে বিশাল সম্পত্তি রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই এত সম্পত্তি হয়েছে। আর তাঁর এই টাকার ভাগ নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম”। সীমান্ত এলাকার মানুষজন আমদানি-রফতানি বাণিজ্যের উপর নির্ভরশীল। কিন্তু তাতেও শংকর আঢ্যর মতো ব্যক্তি দুর্নীতি করেছেন বলে অভিযোগ।

বিজেপি নেতার দাবি, পেট্রাপোল সীমান্তে যে মুদ্রা বিনিময়ের অফিস রয়েছে, সেখানে অবৈধভাবে মুদ্রা বিনিময়ের নামে টাকা আয় করেন শংকর। তাঁর যা প্রতিপত্তি সবই দু নম্বর পথে এসে বলে অভিযোগ দেবদাসের। কটাক্ষ করে তাঁর আরও দাবি, জীবনের শুরুতে রাস্তার পাশে চায়ের দোকান ছিল শংকর আঢ্যর। সেখানে চা বিক্রি করতেন। এর পর তৃণমূলে যোগ দেওয়ার পরই এমন ফুলেফেঁপে ওঠা। যদিও শংকরবাবু বার বারই দাবি করেছেন, তিনি নির্দোষ।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top