News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে সদ্য পাশ হওয়া বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Image

সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে সদ্য পাশ হওয়া বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৬ জানুয়ারি : সাধারন জনগনের বিভিন্ন দাবি নিয়ে আজ সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রেগায় অর্থ বরাদ্ধ কমানো এবং আধার বেইস পেমেন্ট সিস্টেম বাতিল ও গাড়ীর চালকদের উপর  হিট অ্যান্ড রান  আইন প্রত্যাহারের দাবীতে এদিন এই বিক্ষোভ মিছিল সংগঠিত করেছেন নেতৃত্বরা। এদিন হালহালি পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল উত্তর বাজার থেকে দেবীছড়া চৌমুহনী হয়ে হালহালী পার্টি অফিসের সামনে এসে এক জমায়েতে মিলিত হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে  অঞ্জন দাস বলেন এই দুই দানবীয় আইনের ফলে  দেশ জুড়ে শ্রমজীবীসহ বিভিন্ন অংশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরী হয়েছে । কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের মুনাফার পাহাড় তৈরী করার লক্ষ্যে সস্তায় শ্রমিক পাওয়ার জন্যে রেগা প্রকল্পে ধারাবাহিক অর্থ বরাদ্ধ কমানো হচ্ছে।
তিনি আরো বলেন, গত সংসদ অধিবেশনে দফায় দফায় স্বৈরাচারী কায়দায় ১৪৬ জন সাংসদকে বহিষ্কার করার পর কোন আলোচনা ছাড়াই বিরোধীশূন্য অধিবেশনে কয়েকটি দানবীয় বিল পাশ করে নেয় সরকার। এই দানবীয় বিলগুলির মধ্যে এই দুটি সর্বনাশা আইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, রেগায় ৩৩% অর্থ বরাদ্ধ কমানো হয়েছে , তার সঙ্গে এ বি পি এস ব্যবস্হা চালু করার মধ্য দিয়ে দেশের কোটি কোটি শ্রমিক মজুরী তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে।

অন্যদিকে পরিবহণ শ্রমিকদের বিষয়ে নয়া দানবীয় আইনের ফলে লঘু পাপে গুরুদন্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । পরিবহণ শ্রমিকরা এমনিতেই অর্থনৈতিকভাবে দুর্বল তার মধ্যে নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জেরবার। এই অবস্থায় একের পর এক   জারী করা জনবিরোধী  নীতির প্রতিবাদে  জনসাধারনকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এদিন।

Releated Posts

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top