News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবর্জনার স্তুপে অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে আতঙ্ক, অগ্নি নির্বাপক দপ্তরের চেষ্টায় অল্পেতে রক্ষা
Image

আবর্জনার স্তুপে অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে আতঙ্ক, অগ্নি নির্বাপক দপ্তরের চেষ্টায় অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ জানুয়ারি : কৈলাসহর পুরপরিষদের অধীনে বিভিন্ন এলাকার বর্জ্য পদার্থ পাইতুরবাজার মোটরস্ট্যান্ড এলাকায় ফেলা হচ্ছে। সেই স্তুপে  প্রতিনিয়ত রাতের অন্ধকারে কে বা কারা অগ্নিসংযোগ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই বর্জ্য পদার্থের মধ্যে প্রতিদিনই অগ্নিসংযোগ করা হচ্ছে। এতে করে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। ফলে এলাকায় থাকা একপ্রকার কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।  

স্থানীয়দের আরো অভিযোগ করেন যে  আজ সন্ধ্যাবেলা সেই আবর্জনার স্তুপের মধ্যে কে বা কাহারা ফের অগ্নিসংযোগ করেছে। যার ফলে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
পরবর্তীকালে খবর পাঠানো হয়েছে কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরকে। ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা  আগুন নিয়ন্ত্রণে এনেছে। যারাই এই কান্ড সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে  পুর পরিষদের কঠিন ব্যবস্থা গ্রহন করুক, দাবি এলাকাবাসীর। 

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top