News Flash

  • Home
  • খেলা
  • সিডনি টেস্ট : পাকিস্তান হোয়াইটওয়াশ
Image

সিডনি টেস্ট : পাকিস্তান হোয়াইটওয়াশ

সিডনি, ৬ জানুয়ারি (হি.স.): সিডনি টেস্টে পাকিস্তান হারছে তৃতীয় দিনের শেষে বোঝাই গিয়েছিল। কারণ দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর খুব হওয়ার কথা ছিল না। হলও তাই।আগের দিনে ৬৭ রানে ৭ উইকেট পড়ে যায়, সেখানে একা মোহাম্মদ রিজওয়ান লড়াই করে ১১৫ পর্যন্ত পাকিস্তানকে টেনে নিয়ে যান।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১৩০ রান। শুরুতেই ওপেনিং ব্যাটসম্যান উসমান খাজার উইকেট পাকিস্তান বোলাররা নিলেও অস্ট্রেলিয়াকে আর বিপদে ফেলতে পারেনি। যার ফলে ২৫.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই ৮ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দেড় দিন বাকি থাকতেই জয় পায় প্যাট কামিন্সের দল।সিরিজ ৩-০ এবং হোয়াইটওয়াশ।

টেস্টের শেষ ব্যাটিং করতে নেমে অনবদ্য ব্যাটিং করলেন ডেভিড ওয়ার্নার। করলেন এক হাফ সেঞ্চুরি(৫৭)। লাবুশেন ৬২ রানে অপরাজিত থাকে যান। পাকিস্তান ম্যাচ হেরে গেলেও তাদের ক্রিকেটার আমের জামাল ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে হয়েছেন ম্যাচ সেরা।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top