News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রিহাব সেন্টারে রহস্যজনকভাবে মৃত্যু এক যুবকের
Image

রিহাব সেন্টারে রহস্যজনকভাবে মৃত্যু এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি :এক যুবককে মারধোর করে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক রিহাব সেন্টারের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় জিবিপি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃত যুবকের নাম আকাশ দেব(১৯)।

 ঘটনার বিবরণে প্রকাশ, আকাশ দেব প্রায়শই নেশায় আচ্ছন্ন থেকে বাড়ি ঘরে ঝামেলা করত। আকাশকে সুস্থ করে তুলতে গত চার মাস আগে খয়েরপুরস্থিত রুদ্রাক্ষস ফাউন্ডেশন নামে এক রিহাব সেন্টারে পাঠানো হয়েছিল আকাশকে। দীর্ঘ চার মাশ ধরে প্রতি মাসে ৬ হাজার টাকা করে দিয়ে গেছে আকাশের পরিবারের সদস্যরা। কিন্তু সেই রিহাব সেন্টারের মালিক বিপ্লব রায় এবং রিহাব সেন্টারের অন্যান্য সদস্যরা প্রায়শই আকাশকে মারধোর করত বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তাঁকে প্রায়শই লোহার রড, ব্যাল্ট, কাঠের টুকরো দিয়ে মারধোর করা হত বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

এদিকে গত পাঁচদিন আগে হঠাৎ রিহাব সেন্টারেই রক্ত বমি করে আকাশ। তারা তাকে জিবিপি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কিন্তু পরবর্তীতে হাসপাতাল থেকে জোরপূর্বক আবার তাকে রিহাব সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে রিহাবের সদস্যরা। কিন্তু পরিবারের সদস্যরা আকাশকে পুনরায় রিহাবে না পাঠিয়ে বাড়িতে নিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে বৃহস্পতিবার রাতে পুনরায় হাসপাতালে ভর্তি করেছেন হাসপাতালের সদস্যরা। কিন্তু আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আকাশ। তার মৃত্যুর জন্য রুদ্রাক্ষস ফাউন্ডেশনকেই দায়ী করেছেন তার পরিবারের সদস্যরা। এই ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top