News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের বিভিন্ন স্তরের আদালতে ৪৯০২০ টি মামলা বিচারাধীন
Image

রাজ্যের বিভিন্ন স্তরের আদালতে ৪৯০২০ টি মামলা বিচারাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি : রাজ্যের বিভিন্ন স্তরের আদালতগুলিতে ৩১শে অক্টোবর, ২০২৩ ইং পর্যন্ত মোট ৪৯০২০ টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে  হাইকোর্টে ১২১১ টি এবং অন্যান্য নিম্ন আদালতে ৪৭৮০৯ টি (দেওয়ানী- ১১৮৯৬ টি, ফোজদারী- ৩৫৯১৩ টি) মামলা রয়েছে।

 রাজ্যের হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে ৩১শে আগস্ট, ২০২৩ইং পর্যন্ত ৫৩৫ টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।  সুপ্রিমকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে ৩১শে আগস্ট, ২০২৩ইং পর্যন্ত মোট ২৬৬টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।

সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাস এবং বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা দ্বারা উত্থাপিত প্রশ্নের জবাবে আজ ১৩তম বিধানসভার প্রথম অধিবেশন চলাকালীন এই তথ্য সরবরাহ করা হয়েছে।

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top