News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ : জিবি-কে হারিয়ে লীগ সূচনা চাম্পামুড়া কোচিং সেন্টারের
Image

সদর অনূর্ধ্ব ১৫ : জিবি-কে হারিয়ে লীগ সূচনা চাম্পামুড়া কোচিং সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। জয় দিয়ে দারুণ সূচনা চাম্পামুড়া কোচিং সেন্টারের। অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে যেভাবে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে অনেকটা তারই আদলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের উদ্বোধনী দিনেও চাম্পামুরা কোচিং সেন্টার জিবি প্লে সেন্টারকে পরাজিত করে লীগ সূচনা করেছে। নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুড়া কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভারে নয় উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অর্কজিৎ সাহার ৮২ রান এবং সন্দীপন দাসের ৭০ রান বেশ উল্লেখযোগ্য। অর্ক জিৎ ৭৮ বল খেলে দশটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮২ রান পায়। সন্দীপন ৭০ রান পেয়েছে ৯৬ টি বল খেলে সাতটি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারি মেরে। জবাবে ব্যাট করতে নেমে জিবি প্লে সেন্টার ৪৪.১ ওভার খেলে ১৪৫ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে সর্বাধিক ৩২ রান পায় মৈয়াঙ্ক মাভি। চম্পা মুরা কোচিং সেন্টারের আকাশ দেবনাথ ১৮ রানে তিনটি উইকেট পায়। এছাড়া সন্দীপন ১৮ রানে দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়। জি বি প্লে সেন্টারের ঋদ্ধিমান দাস পেয়েছিল তিনটি উইকেট ১১ রানের বিনিময়ে। দিনের খেলা পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘ কোচিং সেন্টার বনাম এনএসআরসিসি।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top