News Flash

  • Home
  • খেলা
  • নাথ যোগী ফোরামের রাজ্যভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
Image

নাথ যোগী ফোরামের রাজ্যভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। আজ ত্রিপুরা নাথযোগী ফোরাম একদিনের রাজ্য ভিত্তিক প্রতিনিধি সম্মেলন আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ২ নং হলে অনুষ্ঠিত হয়। শিবের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ এবং মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন করে সন্মেলন সূচনা করেন ধনঞ্জয় মহারাজ , সভাপতি হরিহর দেবনাথ সাধারণ সম্পাদক অমরেশ দেবনাথ।ওম ধ্বনিতে মুখরিত হয়ে উঠে সভা অনুষ্ঠান।

সন্মেলন সূচনায় স্বাগত ভাষণ রাখেন অমরেশ দেবনাথ। ফোরামের রাজ্য সভাপতি হরিহর দেবনাথ সন্মেলন লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত  বক্তব্য রাখেন।  প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত স্তরে সমাধিজমি ব্যবস্থা , দানকৃত সমাধি জমি সরকারি নথিভুক্ত করা, নাথযোগী ডেভলেপ্টমেন্ট কাউন্সিল গঠন এবং জাতিগতভাবে জনগননা করাসহ ১৮ দফা আদায়ে নাথযোগী সমাজের জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগন আলোচনায় অংশ নেন। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রবীর দেবনাথ।

আজ সকলের সর্ব সন্মতি ক্রমে আগামী দুই বছরের জন্য রাজ্য কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হরিহর দেবনাথ, সাধারণ সম্পাদক অমরেশ দেবনাথ এবং কোষাধ্যক্ষ সুজিত দেবনাথ। 

জেলা, মহকুমা কমিটি গঠন করা হয়েছে।অনুষ্ঠান পরিচালনায় সভাপতি মন্ডলীতে ছিলেন হরিহর দেবনাথ, সাধারণ সম্পাদক অমরেশ দেবনাথ, ধনঞ্জয় মহারাজ,ক্ষিতিশ মহারাজ, মনোরঞ্জন দেবনাথ এবং ডি আর নাথ।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top